আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় আইফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

আলমডাঙ্গায় আইফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় স্মার্টফোন (আইফোন) কিনে না দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে আশিকুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়াখালি চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আশিকুর রহমান চরপাড়া গ্রামের দিনমজুর কৃষক চুন্নু রহমানের ছেলে। সে জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
জামজামি ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, কয়েকদিন ধরে একটি স্মার্টফোন (আইফোন) কিনে দেয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরেছিল আশিকুর। কিন্তু অভাবের কারণে ছেলেকে স্মার্টফোন কিনে দিতে পারেনি আশিকুরের মা-বাবা। আইফোন কিনে না দেয়ায় গত সোমবার তার নিজের ব্যবহৃত স্মার্টফোনটিও ভেঙে ফেলে। পরে মঙ্গলবার বিকেলে বাবা-মায়ের ওপর অভিমান করে বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদিতে নেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬ টার দিকে সে মৃত্যুবরণ করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ