আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাআলমডাঙ্গায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত




হাটবোয়ালিয়া প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের পাশাপাশি আগামী বছরের পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়েও আলোচনা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ সমাবেশ।
ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা বলেন, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফল উপহার দিয়ে আসছে। এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দেন। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে বক্তারা বলেন, পরীক্ষার প্রস্তুতির সময় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করতে পরিবারের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। তাদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দিতে হবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে এবং নির্ধারিত সময়ে পাঠ ও অনুশীলন সম্পন্ন করে, সেদিকেও অভিভাবকদের নজর রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। তাদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা অভিনন্দন জানান। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর ইসলাম বিজু, বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই সরদার হাসিবুর রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার। এ ছাড়া বিএনপি নেতা সাজু, মিজানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ভাংবাড়ীয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জিন্টু।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ