আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় টিকটক করা নিয়ে বিরোধের জের, যুবককে কুপিয়ে আহত

আলমডাঙ্গায় টিকটক করা নিয়ে বিরোধের জের, যুবককে কুপিয়ে আহত




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় এক নারীর টিকটক ভিডিও করা নিয়ে বিরোধের জেরে সাব্বির মল্লিক (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী হাসিব হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন আহত যুবক। গতকাল রবিবার বিকেল চারটার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাব্বির মল্লিক মাজহাট এলাকার রুহুল আলী মল্লিকের ছেলে। অভিযুক্ত হাসিব হোসেন একই এলাকার আজিম উদ্দীনের ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব হোসেন সৌদি আরবে থাকাকালে তার স্ত্রী নুপুর খাতুনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করা নিয়ে সাব্বিরের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। প্রায় দুই মাস আগে সাব্বির নুপুরকে টিকটক ভিডিও করা থেকে বিরত থাকতে বলেছিলেন বলে জানা গেছে। এ বিষয়টি নিয়ে সাব্বির ও হাসিবের মধ্যে বিরোধ চলছিল। হাসিব সম্প্রতি দেশে ফেরেন। গতকাল রবিবার বিকেলে সাব্বির তার ধান মাড়াইয়ের মেশিন নিয়ে মাজহাট গ্রামের হঠাৎপাড়া মাঠের দিকে যাচ্ছিলেন। এ সময় হাসিব তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন বলে অভিযোগ করেন সাব্বির। এতে তার পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর রাতে সাব্বির বাদী হয়ে হাসিব হোসেনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ