আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় তরুণীকে যৌন হয়রানির অভিযোগে পাখি ভ্যানচালক গ্রেপ্তার

আলমডাঙ্গায় তরুণীকে যৌন হয়রানির অভিযোগে পাখি ভ্যানচালক গ্রেপ্তার




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় এক তরুণীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মোয়াজ্জেম হোসেন (৫৫) নামে এক পাখি ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মৃত রাজ্জাক মীরের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট সকাল ১০টার দিকে রাধিকাগঞ্জ গ্রামের এক তরুনীকে (২১) লাল ব্রিজের পশ্চিম পাশ থেকে বেলগাছি যাওয়ার জন্য মোয়াজ্জেমের পাখি ভ্যানে ওঠেন। ভ্যানটি লাল ব্রিজ এলাকা থেকে ছেড়ে যাওয়ার পর চালক ওই তরুণীকে বিভিন্ন অশ্লীল কথা বলতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। পরে সকাল আনুমানিক ১১টার দিকে সাতকপাট-বেলগাছি সড়কের মাঝামাঝি নির্জন এলাকায় পৌঁছালে চালক ভ্যান থামিয়ে তাকে জাপটে ধরেন এবং যৌন হয়রানির উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ২৬ আগস্ট আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’র সংশোধিত ২০২৫ সালের ধারা ১০-এর আওতায় করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ