আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কামালপুরে জোরপূর্বক বসতবাড়ি দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কুমারি ইউনিয়নের কামালপুর স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, কামালপুর গ্রামের সোহরাব মন্ডলের ছেলে নিয়ামত মন্ডল ২০২৩ সালে তার স্ত্রী আমেনা খাতুন ও তার দুই মেয়ে রিনা ও হুসনেয়ারাকে ৪ কাঠা জমি লিখে দেন। ওই জমি গত তিনমাস আগে কামালপুর চরপাড়া গ্রামের ইকারুল ইসলামের জামাইদুবাই প্রবাসী সোহেল রানা কাছে বিক্রি করেন। তবে ৯টি জায়গাতে জমি বিক্রি করলেও ইকারুল তার জামাই সোহেলের জমি কামালপুর স্কুলের পিছনের জায়গা দখল করতে যায়। এ নিয়ে নিয়ামত সোহেল রানার শশুরদের জমি দখল নিতে দেয় না। কিন্তু সোহেলের শ্বশুর গতকাল মঙ্গলবার সকালে ওই জমিতে থাকা একটি টিনের চালা ভাঙচুর করে এবং জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় নিয়ামত জানান, ঘটনায় পর থানায় জানানো হয়েছে। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।


