আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গার খেজুরতলায় বোমাসাদৃশ দুই ককটেল উদ্ধার

আলমডাঙ্গার খেজুরতলায় বোমাসাদৃশ দুই ককটেল উদ্ধার




ভ্রাম্যমাণ প্রতিনিধি:

আলমডাঙ্গায় খেজুরতলায় একটি বাড়ির বারান্দা থেকে বোমাসাদৃশ দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খেজুরতলা গ্রামের পারভীনা খাতুনের বাড়ির বারান্দা থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বারান্দায় কাঠ সাজিয়ে রাখা ছিল। সকালে বাড়ির মালিকের ছেলে সিজান কাঠ সরাতে গেলে সেখানে বোমাসাদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোমাসাদৃশ বস্তু দুটি উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো কী ধরনের বস্তু, তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ