আজ ,,
,

শিরোনামঃ
📰দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার📰অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগপত্র জালিয়াতি, অভিযুক্ত শাহজামাল গ্রেপ্তার📰দামুড়হুদায় ঘরে ঢুকে ঘুমন্ত যুবকের গলা-ঘাড়ে কোপ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ📰আলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক📰জীবননগরে মনোহরপুরে ভৈরব নদের পাড়ে ২ হাজার গাছ কর্তন📰বিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার📰দামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা📰মাথাভাঙার ভাঙনে আতঙ্কে নগরবোয়ালিয়ার ১৫ পরিবার📰১২ কেজি এলপিজির দাম এবার ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব
হোম পেজজাতীয়কার্পাসডাঙ্গায় ভারতীয় মালামালসহ দুজন আটক

কার্পাসডাঙ্গায় ভারতীয় মালামালসহ দুজন আটক




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৯৫৯ পিস প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার কার্পাসডাঙ্গা নেভি ভাটার সামনে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের জালাল মিয়ার ছেলে আমানুল ও আবুল দফাদারের ছেলে জহিরুল।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় প্রসাধনী সামগ্রী পাচার হয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জুম্মানের নেতৃত্বে পুলিশের একটি দল নেভি ভাটার সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৯৫৯ পিস ক্রিম উদ্ধার করা হয়। একই সঙ্গে আমানুল ও জহিরুলকে আটক করা হয়। উদ্ধার করা প্রসাধনীর মধ্যে রয়েছে ৬৮০ পিস ক্লপ-জি ক্রিম, ১৭৬ পিস পন্ডস ব্রাইট ক্রিম এবং ১ হাজার ১০৩ পিস নিভিয়া সফট ক্রিম। সব মিলিয়ে উদ্ধার করা প্রসাধনীর পরিমাণ ১ হাজার ৯৫৯ পিস।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মোহাম্মদ নুরুল্লাহ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ