আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগকালিদাসপুরে শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

কালিদাসপুরে শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু




আলমডাঙ্গা অফিস:

কালিদাসপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলামের নিজ গ্রাম ১ নম্বর ওয়ার্ড থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ এলাকায় মানুষের দ্বারে দ্বারে যেয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন । এরপর পর্যায়ক্রমে আসাননগর, কালিদাসপুর, বন্ডবিল, পাইকপাড়া, পারকুলা, মোনাকষা, রেলজগন্নাথপুর, শ্রীরামপুর ও জগন্নাথপুর এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন।
গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে ভোটারদের কাছে তার পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এ সময় ভোটারদের উদ্দেশে শহিদুল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে চেয়ারম্যানের চেয়ারে বসে মানুষের কাছ থেকে দূরে নয় বরং সবসময় গণমানুষের পাশে থেকেই কাজ করতে চাই। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি বলেন দল যদি আমাকে কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে অবশ্যই আমি দলের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে নির্বাচনে অংশগ্রহণ করব।
এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচনী আলোচনা ও আগ্রহও লক্ষ্য করা যায়। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে, চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণা আরও জোরালো হবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ