আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজআইন আদালতকুষ্টিয়ায় মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন




কুষ্টিয়া অফিস:

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কামিনী খাতুন ও রহিমা বেগম নামে দুই নারীকে পৃথক দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নাদিরা সুলতানা এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। তাদের দ্রুত গ্রেফতার করে সাজা পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত কামিনী খাতুন কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকার আজাদুর রহমানের স্ত্রী এবং রহিমা বেগম একই এলাকার আনিসুর রহমানের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৬ অক্টোবর বিকেল পাঁচটার দিকে চৌড়হাস ফুলতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কামিনী ও রহিমার বাড়ি থেকে ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুল তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রবিবার এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ