আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগগাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

গাংনীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু




গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অসুস্থ হয়ে তানভীর আহমেদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে না পারায় চিকিৎসা নিতে দেরি হয় বলে জানা গেছে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গতকাল সোমবার ভোররাত চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। নিহত তানভীর মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রবিবার দিবাগত রাত তিনটার দিকে ঘুমের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানভীর। প্রথমে তার অসুস্থতার কারণ বুঝতে পারেননি তারা। পরে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়, তাকে হয়তো সাপে কামড় দিয়েছে। এরপর কোনো দেরি না করে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তানভীরের বাবা রাশিদুল ইসলাম বলেন, ঘুমের মধ্যে সাপে কামড় দিয়েছে, এটা আমরা বুঝতে পারিনি। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
পরিবারের সদস্যরা জানান, তানভীরের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দবাস গ্রামেও শিশুটির মৃত্যুতে নেমে এসেছে শোকের আবহ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ