আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিচুয়াডাঙ্গায় জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি গঠন

চুয়াডাঙ্গায় জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি গঠন




নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত ৩৬ সদস্যের কমিটিতে রেজাউল বাশার প্লাবনকে আহ্বায়ক, মুস্তাফিজুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল কাফিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবির ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে শাকিব মাহমুদ সৈকতকে সদস্য সচিব এবং শাকিব হাসান ও ফাহিম উদ্দীন মভিনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম সদস্য সচিব, মুখ্য সংগঠক, সংগঠক ও সদস্যসহ মোট ৩৬ জনকে কমিটিতে রাখা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদিত এ কমিটিকে আগামী এক বছর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সম্প্রসারণে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ