আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় ফুড জোনকে অর্ধলাখ টাকা জরিমানা 

চুয়াডাঙ্গায় ফুড জোনকে অর্ধলাখ টাকা জরিমানা 




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শহরের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি পচা পেঁয়াজ, দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা বাসি মাছ-মাংস ও বিভিন্ন প্রস্তুতকৃত খাবার পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পচা পেঁয়াজ ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং খাদ্যপণ্যে যথাযথ লেবেলিং না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ফুড জোন’ নামের ওই রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের ১ নম্বর পানির ট্যাংকের বিপরীত পাশে অবস্থিত রেস্তোরাঁটিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা প্রথমে রেস্তোরাঁটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করেন। সেখানে খাবার তৈরির পরিবেশ নিয়ে নানা অনিয়ম ধরা পড়ে। রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি প্রায় ৭০ কেজি পচা পেঁয়াজ পাওয়া যায়। এসব পচা পেঁয়াজ খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছিল বলেও অভিযানে প্রমাণ পাওয়া যায়। শুধু পচা পেঁয়াজ নয়, রেস্তোরাঁটির ফ্রিজেও মিলেছে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা বিভিন্ন খাদ্যসামগ্রী। এর মধ্যে বাসি মাছ, মাংস, শর্মা, চিকেন পরোটাসহ বিভিন্ন প্রস্তুত করা খাবার ছিল। দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা এসব খাবার কীভাবে ও কতদিন পর পরিবেশন করা হতো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযানে খাদ্যপণ্যের মোড়কজাতকরণ ও লেবেলিংয়ের ক্ষেত্রেও অনিয়ম ধরা পড়ে। রেস্তোরাঁয় বিক্রির জন্য রাখা পাউরুটিসহ বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না। নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই এসব খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছিল বলে অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।
জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পচা পেঁয়াজ ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং খাদ্যপণ্যে যথাযথ লেবেলিং না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে রেস্তোরাঁটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পাওয়া পচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান উপস্থিত ছিলেন। শহরের ব্যস্ত এলাকায় একটি রেস্তোরাঁয় খাবার তৈরির পরিবেশ, খাদ্য সংরক্ষণ ও প্যাকেটজাত পণ্যের লেবেলিংয়ে এমন অনিয়মের ঘটনায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শুধু জরিমানা নয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং অনিয়মকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নেয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ