আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে চারজনের কাছ থেকে মোট পাঁচটি বুপ্রেনরফাইন ইনজেকশনের অ্যাম্পুল ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে রজব আলী (৪৫), পৌর এলাকার বড় মসজিদপাড়ার মৃত আজিজুল হকের ছেলে সুজন আলী (৩৮), দামুড়হুদা উপজেলার কুশারঘাট গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ফারুক (২৮) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার রুপ্সারা পাড়ার মৃত নাজমুল হকের ছেলে আইনুল হক (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রজব আলীর কাছ থেকে তিনটি বুপ্রেনরফাইন ইনজেকশনের অ্যাম্পুল, সুজন আলীর কাছ থেকে একটি এবং ফারুকের কাছ থেকে একটি অ্যাম্পুল উদ্ধার করা হয়। অপরদিকে আইনুল হকের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আসিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। রজব আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, সুজন আলীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং ফারুককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া আইনুল হককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ