আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার




নিজস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা থেকে আসাদুল ওরফে সাহাবুদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি বিদ্যুতের খুঁটির পাশে আসাদুলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত আসাদুল জেলা শহরের রেলপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান, আসাদুল প্রায় ১০ বছর ধরে অসুস্থ ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে নিহতের মা ও ভাই ঘটনাস্থলে উপস্থিত হন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ