আজ ,,
,

শিরোনামঃ
📰‘নজরুলের সাম্য ও মানবতার দর্শন ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে’📰দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার📰অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগপত্র জালিয়াতি, অভিযুক্ত শাহজামাল গ্রেপ্তার📰দামুড়হুদায় ঘরে ঢুকে ঘুমন্ত যুবকের গলা-ঘাড়ে কোপ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ📰আলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক📰জীবননগরে মনোহরপুরে ভৈরব নদের পাড়ে ২ হাজার গাছ কর্তন📰বিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার📰দামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা📰মাথাভাঙার ভাঙনে আতঙ্কে নগরবোয়ালিয়ার ১৫ পরিবার
হোম পেজরাজনীতিচুয়াডাঙ্গা-মেহেরপুরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-মেহেরপুরে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক:

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আয়োজিত আলোচনা সভা ও সমাবেশে দলটির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এসব দাবি জানান। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার মুক্তমঞ্চে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা স্মরণ করে বক্তারা রাজনৈতিক সহিংসতা বন্ধ, হত্যাকাণ্ডের বিচার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পরে একই স্থানে সন্ধ্যায় দিবসটি উপলক্ষে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। এতে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে রুহুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে রাজনীতি করে। জনগণের ভোটে নির্বাচিত জামায়াতের জনপ্রতিনিধিরা দুর্নীতি করেন না বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, জামায়াতের নাম ব্যবহার করে কোনো সন্ত্রাসী, কিশোর গ্যাং, চাঁদাবাজ বা অন্যায়কারীর উত্থান ঘটেনি। দলটির নেতাকর্মীরা কখনো মানুষের ক্ষতি করেন না বলেও তিনি উল্লেখ করেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা স্মরণ করে রুহুল আমিন অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেদিন লগি-বৈঠা নিয়ে জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ২০০৬ সালের পর থেকে নানা বাধা-বিপত্তি পেরিয়ে জামায়াতকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ক্ষমতায় না থেকেও বিভিন্ন দপ্তর ও ক্ষেত্রে দলীয়করণ, স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সার, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের দুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে ২৮ অক্টোবর নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে উল্লেখ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন রুহুল আমিন।
সমাবেশে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল। দেশ ও দেশের মানুষের কল্যাণই দলটির রাজনীতির লক্ষ্য। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। মাসুদ পারভেজ রাসেল সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি-সংক্রান্ত মামলা পুনরুজ্জীবিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। তার দাবি, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে অন্য বক্তারাও ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা স্মরণ করে রাজনৈতিক সহিংসতা বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা জুলাই সনদের আলোকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, জেলা জামায়াতের ইউনিট সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হুসাইন এবং চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। এছাড়া জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সমাবেশ শেষে সন্ধ্যায় বড়বাজার মুক্তমঞ্চে ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। গতকাল বুধবার বিকেল ৪টায় শহরের কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। এর আগে কোর্ট চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির তাজউদ্দিন খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা কমিটির সদস্য ও সেক্রেটারি ইকবাল হুসাইন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির জাহান আলী, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল সালামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ