আজ ,,
,

শিরোনামঃ
📰‘নজরুলের সাম্য ও মানবতার দর্শন ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে’📰দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার📰অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগপত্র জালিয়াতি, অভিযুক্ত শাহজামাল গ্রেপ্তার📰দামুড়হুদায় ঘরে ঢুকে ঘুমন্ত যুবকের গলা-ঘাড়ে কোপ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ📰আলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক📰জীবননগরে মনোহরপুরে ভৈরব নদের পাড়ে ২ হাজার গাছ কর্তন📰বিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার📰দামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা📰মাথাভাঙার ভাঙনে আতঙ্কে নগরবোয়ালিয়ার ১৫ পরিবার
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গা-মেহেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চুয়াডাঙ্গা-মেহেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্লোগান ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ও দুপুরে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন। র‌্যালিতে দলীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণের পাশাপাশি একে অপরকে আবির মাখিয়ে এবং নাচ-গানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন তারা।

দিনের কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের শহীদ হাসান চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয়া নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে শহরের রাজপথ মুখর হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবদলের নেতাকর্মীদের শুধু রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার উন্নয়ন, বেকার তরুণদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবদলকে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের পাশে থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও জাহেদ মোহাম্মদ রাজিব খান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ রাজিব খান, সহসভাপতি তৌফিক আহম্মেদ ও দেলোয়ার হোসেন দীনু, সহসাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আমির, দপ্তর সম্পাদক মামুন উর রশিদ টনিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন আহমেদ মিন্টু, সহধর্মবিষয়ক সম্পাদক মফিজুল মল্লিক আলমগীর এবং সহ গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আক্কাস আলী। এছাড়া সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিন্টু, যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, সোহেল রানা নাজমুল ও আব্দুল্লাহ আল মাহাবুব; চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্যসচিব আজিজুল হক এবং যুগ্ম আহ্বায়ক লালন সরদার ও অপু মালিকসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিন জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজারের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে পৃথক কর্মসূচি পালন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে সেখানে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজার সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চুয়াডাঙ্গার যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে হবে। ঐক্য, সাহস ও সাংগঠনিক শক্তির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের অধিকার রক্ষা ও দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা আক্তারুজ্জামান আক্তার এবং জেলা যুবদলের সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, মাগরিবুর রহমান মাগরিব ও আরিফুরজামান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল মল্লিক ও বকুল হোসেন বকুল, সহসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম সুমন, আজান শেখ, মাহবুব, আবদার হোসেন রাজু ও সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন আলী ও মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, সহপ্রচার সম্পাদক শামীম হক মিলন, সহ-অর্থ সম্পাদক অনিত হাসান মালিক, সহ আইন সম্পাদক ইয়াছিন আরাফাত ফিরোজ, ক্রীড়া সম্পাদক আহনাফ শাহারিয়ার সনি, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক মিলনুর রহমান চঞ্চল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মৎস্য ও পশুপালন সম্পাদক সোহেল রানা টুটুল, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান টিটু, সহ স্বাস্থ্য সম্পাদক আহসান হাবিব সুইট, ত্রাণবিষয়ক সম্পাদক মেহেদি হাসান এবং সহ পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া জেলা যুবদলের সদস্য ইদাদুল হক ইমদাদ, সজীব, শিবলু, হামিদ উদ্দিন রিপন, টারজান, মিজান, সুন্নত আলী, বাদশা, আকুল, সামিউল আলিম রকি, শমসের আলী, সোমে ও নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে শহরের কোর্টমোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলী সড়কে গিয়ে শেষ হয়। এর আগে মেহেরপুর জেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান। এছাড়া বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহমুদ সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ ও আনন্দ শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ