আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা




জীবননগর অফিস:

জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন সভায় অংশ নেয়া বক্তারা। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, জীবননগর থানার অপারেশন কর্মকর্তা অনুপ দাস, একাডেমিক সুপারভাইজারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন। এছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় অংশ নেন। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় সুধীজন এবং জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব পালন এবং সার্বিক সমন্বয়ের বিষয়ে মতামত দেন অংশগ্রহণকারীরা। দিবসটি সুষ্ঠু ও সফলভাবে উদযাপনে প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ