আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজআইন আদালতজীবননগরে  ১১৮ বোতল মাদক জব্দ, পালিয়েছে অভিযুক্ত

জীবননগরে  ১১৮ বোতল মাদক জব্দ, পালিয়েছে অভিযুক্ত




জীবননগর অফিস:

জীবননগরে মাদকবিরোধী অভিযানে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজাদ নামে এক ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শনিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি চৌকস দল নতুনপাড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে আজাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে জীবননগর থানার তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া গ্রামে আজাদের বাড়িতে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ১১৮ বোতল মাদকদ্রব্য উইন-করেক্স সিরাপ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ