আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতঝিনাইদহে ডিবির অভিযানে অবৈধ মাদক সিরাপসহ দর্শনার আসমা আটক

ঝিনাইদহে ডিবির অভিযানে অবৈধ মাদক সিরাপসহ দর্শনার আসমা আটক




ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিযান চালিয়ে ১৮ পিস স্কাফ কফ সিরাপসহ আসমা খাতুন (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দুধসরা জোলাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক আসমা খাতুন দর্শনা থানার শ্যামপুর গ্রামের ইউনুচ আলীর মেয়ে এবং আফসার হোসেনের স্ত্রী।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দুধসরা জোলাপাড়া মোড় এলাকায় একটি ভাঙারি দোকানের সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা ও মুহিতুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসমা খাতুনকে সন্দেহ হলে তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ওই ব্যাগ থেকে ১৮ পিস স্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি। পুলিশ জানায়, উদ্ধার হওয়া সিরাপগুলো ফেনসিডিল সদৃশ্য। অভিযানের পর আসমা খাতুনকে আটক করে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন, আটক নারীকে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ