আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবররাজশাহী বিভাগঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হরিপদ দাসের ছেলে।


পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান , বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বালুবাহী ট্রাকের চালক তুফান দাস ট্রাকের কেবিনে আটকা পড়েন। এ ছাড়া বালুবাহী ট্রাকের হেলপার ও ধানবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে আটকে থাকা চালক তুফান দাসকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।


প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি দুটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।


শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, রাত ১১টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বালুবাহী ট্রাকের চালককে উদ্ধার করা হয়। তবে তিনি তখন মৃত ছিলেন।


আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ