আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগঝিনাইদহে নেশাগ্রস্ত চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবকের পা বিচ্ছিন্ন

ঝিনাইদহে নেশাগ্রস্ত চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবকের পা বিচ্ছিন্ন




ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে পূর্ববিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে আবু সুমা (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে গোয়ালপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহত আবু সুমা গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আবু সুমার বাবা আবুল কাশেম মোল্লা বলেন, আমার নাতিকে খেলার মাঠ থেকে বাড়িতে ডাকতে গেলে আবু সুমাকে একা পেয়ে তার চাচাতো ভাই মামুন (২৬) ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে উপর্যুপরি কোপ দেন। এতে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আরও বলেন, অভিযুক্ত মামুন বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মারধর করতেন। বিষয়টি নিয়ে আমার ছেলে আবু সুমা তাকে পারিবারিকভাবে কয়েকবার নিষেধ করায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনার পর ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ