আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদর্শনায় বাবা-মাকে হারানো দুই সন্তানের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি রুহুল আমিন

দর্শনায় বাবা-মাকে হারানো দুই সন্তানের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি রুহুল আমিন




দর্শনা অফিস:

দর্শনায় অল্প সময়ের ব্যবধানে বাবা-মাকে হারানো দুই শিশুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। রোববার সন্ধ্যায় সদ্য প্রয়াত দর্শনা থানা মহিলা জামায়াতের সেক্রেটারি রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুনের বাড়িতে গিয়ে তিনি দুই সন্তান ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দর্শনা পৌরসভার শ্যামপুর মহল্লায় ববিতা খাতুনের বাড়িতে যান রুহুল আমিন। তার যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বাড়িতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। বাবা-মাকে হারানো দুই সন্তানকে ঘিরে এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রুহুল আমিন দুই সন্তানের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি বলেন, বাবা-মাকে হারিয়ে দুই সন্তান যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে, এ সময় জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে। সন্তান দুটির পড়াশোনা ও ভবিষ্যতের বিষয়েও সংগঠনের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি আরও জানান, দুই সন্তান লেখাপড়া শেষ করার পর কর্মসংস্থানের ক্ষেত্রেও সম্ভব অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করা হবে। এ সময় বাবা-মা হারানো দুই সন্তানের বড় চাচা সাংবাদিক শরীফ উদ্দিন পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দুই সন্তানের ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে সফর উদ্দিন (৪০) জীবিকার তাগিদে সৌদি আরবের আভা শহরে কর্মরত ছিলেন। গত ১০ আগস্ট সেখানে কর্মরত অবস্থায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘ নয় দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ আগস্ট ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। স্বামীর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর একই দিন মারাত্মক মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। তিনি দর্শনা থানা মহিলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া তিনটার দিকে ববিতা খাতুনও মারা যান। মাত্র কয়েক দিনের ব্যবধানে বাবা-মা দুজনকে হারিয়ে দুই সন্তান গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে।
সাক্ষাৎকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৭

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ