আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজআইন আদালতদর্শনায় ১১ মামলা দায়ে ও ৭ মোটরসাইকেল আটক

দর্শনায় ১১ মামলা দায়ে ও ৭ মোটরসাইকেল আটক




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক আইন অমান্যকারী মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১টি মামলা করা হয়েছে। এছাড়া সাতটি মোটরসাইকেল আটক এবং মোট ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সময় পুলিশের থামার নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। পরে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। গতকাল রবিবার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ট্রাফিক পুলিশের এসআই নাজমুল হোসেন ও দর্শনা থানার এসআই তৌহিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় মোটরসাইকেলের নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি, হেলমেট না থাকা এবং ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। এসব অনিয়মের কারণে ১১টি মামলা করা হয়। পাশাপাশি সাতটি মোটরসাইকেল আটক করা হয় এবং মোট ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। তবে পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন চালক। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়ক দুর্ঘটনায় পড়ে। এ সময় চালক জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সাগর (৩০) মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। পরে মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। মোটরসাইকেলটির নম্বর প্লেটের স্থানে নিবন্ধন নম্বরের পরিবর্তে কাস্টমসের নিলামসংক্রান্ত একটি কাগজ লাগানো ছিল। এ ঘটনায় দর্শনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মোটরসাইকেলটি জেলা ট্রাফিক কার্যালয়ে রাখা হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশের এসআই নাজমুল হোসেন বলেন, পুলিশের থামার নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে দর্শনা থানায় জিডি করে সেটি জেলা ট্রাফিক কার্যালয়ে রাখা হয়েছে। এ ছাড়া অভিযানে আরও ছয়টি মোটরসাইকেল আটক রয়েছে। ট্রাফিক আইন বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান মাঝেমধ্যে অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার এবং নিরাপত্তার জন্য হেলমেট পরা বাধ্যতামূলক। এসব নিয়ম মেনে চললে একদিকে যেমন আইনি জটিলতা এড়ানো সম্ভব, অন্যদিকে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও কমানো যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ