আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় ইয়াবাসহ গ্রেপ্তার দুজনকে আদালতে জেল-জরিমানা

দামুড়হুদায় ইয়াবাসহ গ্রেপ্তার দুজনকে আদালতে জেল-জরিমানা




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে এক পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত দুজনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছিল। দামুড়হুদা মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহবুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, ডুগডুগি গ্রামের কবিরের ইলেকট্রনিক্স নামের একটি দোকানের ভেতরে দুই ব্যক্তি ইয়াবা সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখেছেন। খবর পেয়ে রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে পুলিশ ওই দোকানে অভিযান চালায়। সেখান থেকে শিপন (২৫) ও রানা হোসেন (২৮) নামের দুজনকে আটক করা হয়। গ্রেপ্তার শিপন দামুড়হুদা উপজেলার জয়রামপুর মালিথাপাড়ার ঠান্ডু রহমানের ছেলে। অপর ব্যক্তি রানা হোসেন একই উপজেলার জয়রামপুর গাতিরপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে। পুলিশের ভাষ্য, উপস্থিত সাক্ষীদের সামনে আটক দুজনের দেহ তল্লাশি করা হলে শিপনের কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় রানা হোসেন ইয়াবা সেবন করছিলেন বলে পুলিশ দাবি করেছে। পরে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বিধি অনুযায়ী ইয়াবাটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। পুলিশ জানায়, পরবর্তীতে এসআই মাহবুল হক দুজনকে থানায় নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে শিপন ও রানা হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ