আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় গাঁজাসহ যুবক আটক,  আদালতে কারাদণ্ড

দামুড়হুদায় গাঁজাসহ যুবক আটক,  আদালতে কারাদণ্ড




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ নাজমুল হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন দামুড়হুদা পুরাতন বাজারপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুল হক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দামুড়হুদা থানার খানপাড়া গ্রামের বটতলা এলাকায় কুলসুমের চায়ের দোকানের সামনে সড়কের ওপর একজন ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে নাজমুল হোসেনকে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে গাঁজা জব্দ করা হয় এবং নাজমুলকে থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন শুক্রবার তাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেয়া হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গাঁজাসহ একজনকে আটক করে গতকালই চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ