আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদায় দুই বাল্যবিয়ে বন্ধ, একটিতে জরিমানা অপরটিতে মুচলেকা

দামুড়হুদায় দুই বাল্যবিয়ে বন্ধ, একটিতে জরিমানা অপরটিতে মুচলেকা




দামুড়হুদা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদা উপজেলায় একই দিনে পৃথক অভিযানে দুটি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে একটি বিয়ের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ সটকে যায়। পরে কিশোরীর মা-বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। অন্য ঘটনায় বাল্যবিবাহ আয়োজনের দায়ে কনের মা ও বরপক্ষের একজনকে ভ্রাম্যমাণ আদালতে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া দক্ষিণপাড়া ও রামনগর নতুনপাড়ায় পৃথকভাবে এ অভিযান চালানো হয়। দুটি ঘটনাতেই উপজেলা প্রশাসন বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া দক্ষিণপাড়ায় একটি কিশোরীর বিয়ের আয়োজন করা হচ্ছেÑগ্রাম পুলিশের কাছ থেকে এমন তথ্য পায় উপজেলা প্রশাসন। খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন ওই বাড়িতে অভিযান চালান। অভিযানকালে সেখানে বরপক্ষের কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ইউএনও জানতে পারেন, বিয়ে এখনো সম্পন্ন হয়নি। প্রশাসনের অভিযান সম্পর্কে জানতে পেরে বরপক্ষ সেখান থেকে চলে যায়। এমনকি ইউএনও ঘটনাস্থলে যাওয়ার সময় বাড়িতে বিয়ের দৃশ্যমান কোনো আয়োজনও ছিল না। পরে কিশোরীর মা-বাবাকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় ছয়জন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কিশোরীর মা-বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এতে তারা অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেবেন না। অঙ্গীকার ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও মুচলেকায় উল্লেখ করা হয়।
ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। সরকার বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করেছি। পরিবারটি ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
একই দিন বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদার রামনগর নতুনপাড়ায় আরেকটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে প্রশাসন। সেখানে বিয়ের আয়োজন করার দায়ে কনের মা ও বরের মামাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামনগর নতুনপাড়ার বাল্যবিয়ের আয়োজন চলছিলো। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় কনের মা এবং বরের মামাকে অর্থদণ্ড দেয়া হয়। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দামুড়হুদা মডেল থানার দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে বন্ধে স্থানীয় পর্যায়ে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। বাল্যবিবাহের আয়োজন, সহযোগিতা বা এতে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, শুধু অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করাই নয়, পরিবারগুলোকে সচেতন করাও এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। কোনো কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের আয়োজন করা হলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদেরও আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ