আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় পরোয়ানাভুক্ত ৫ আসামি আটক

দামুড়হুদায় পরোয়ানাভুক্ত ৫ আসামি আটক




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। সোমবার দিনভর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টহলদল সোমবার থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। গোপন তথ্য ও নিয়মিত তৎপরতার ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মৃত আক্কাস মন্ডলের ছেলে আকামত মন্ডল (৬৫), জগন্নাথপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে জামাত আলী (৩৮), পীরপুরকুল্লা খালপাড়া গ্রামের ওয়াজেদ মন্ডলের ছেলে কুদ্দুস আলী (২৮), বাঘাডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে বারেক (৪৮) এবং লোকনাথপুর পশ্চিমপাড়া গ্রামের শাহাবুল হোসেনের ছেলে আঃ হান্নান (৩৪)।
পুলিশ জানায়, আটক পাঁচজনের বিরুদ্ধে আদালতে বিচারাধীন পৃথক বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তারা পরোয়ানাভুক্ত থাকায় তাদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হয়। পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
দামুড়হুদা মডেল থানার পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটক পাঁচ আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ