আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় মাদকসহ দুজনকে জেল-জরিমানা

দামুড়হুদায় মাদকসহ দুজনকে জেল-জরিমানা




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটুদহ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শুভ্রজিৎ পাল জানতে পারেন, দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের লিটন আলীর বসতঘরে গাঁজা কেনাবেচা হচ্ছে। এর মাত্র পাঁচ মিনিট পর রাত ৮টা ২০ মিনিটে ওই বসতঘরের বারান্দায় অভিযান চালিয়ে লিটন আলী (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের দাবি, আটকের সময় লিটন আলীর ডান হাতের মুষ্টি থেকে সাদা পলিথিনে মোড়ানো তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা জব্দ করে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালতে) হাজির করা হয়। আদালত লিটন আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, গতকাল মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটের দিকে দামুড়হুদা গুলশানপাড়ায় পৃথক একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। পুলিশ জানায়, এসআই ফাহিম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রাসেল মোল্লা ওরফে পিন্টু (২৮) নামের এক ব্যক্তিকে তার বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাসেল মোল্লা ওরফে পিন্টু মাদক সেবন করে বেসামাল অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন এবং বিরক্তিকর আচরণ করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালত রাসেল মোল্লা ওরফে পিন্টুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দামুড়হুদা মডেল থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কেনাবেচা, সেবন ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ