আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় মাদক মামলার আসামি গ্রেপ্তার

দামুড়হুদায় মাদক মামলার আসামি গ্রেপ্তার




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল বুধবার জয়রামপুর রেলস্টেশন এলাকার আখ সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কুতুব উদ্দীন (৫৬) দামুড়হুদা উপজেলার জয়রামপুর চিলে পাড়ার মৃত আলী কদরের ছেলে।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দামুড়হুদা থানার ২০২৫ সালের ২৪ জুলাইয়ের ১০ নম্বর মামলার তদন্ত করতে গিয়ে কুতুব উদ্দীনের সংশ্লিষ্টতার তথ্য পান। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় করা হয়েছিল। এরপর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার জয়রামপুর রেলস্টেশন এলাকার আখ সেন্টারের সামনে অভিযান চালিয়ে কুতুব উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তি, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ