আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদায় মালিকের তৎপরতায় রক্ষা পেল তিন লাখ টাকার দুটি গরু

দামুড়হুদায় মালিকের তৎপরতায় রক্ষা পেল তিন লাখ টাকার দুটি গরু




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদার মোক্তারপুরে গভীর রাতে গোয়ালঘরে হানা দিয়েছে গরু চোর চক্র। চোরেরা গোয়ালঘর থেকে দুটি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও মালিকের সজাগতা ও তাৎক্ষণিক তৎপরতায় গরু দুটি ফেলে পালিয়ে যায় চোরেরা। পরে গরু দুটিকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের পশ্চিমপাড়ার রহিদার আলীর ছেলে মোন্নাফ হোসেনের (৩০) গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন মোন্নাফ হোসেন ও তার পরিবারের সদস্যরা। রাতের কোনো একসময় গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে চোর চক্র। এসময় গোয়ালঘর থেকে শব্দ শুনে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। বাইরে এসে গোয়ালঘরে গরু না দেখে চারদিকে টর্চ লাইটের আলো ছড়িয়ে পড়লে চোরেরা গরু দুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে গরু দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন। গরু দুটি ফিরে পেয়ে ভুক্তভোগীর পরিবারের মাঝে স্বস্তি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ