আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদায় স্ট্রোকে আক্রান্ত চালকের মৃত্যু

দামুড়হুদায় স্ট্রোকে আক্রান্ত চালকের মৃত্যু




দর্শনা অফিস:

দামুড়হুদা উপজেলায় পাখিভ্যান চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে জুয়েল হোসেন (৪৫) নামে এক চালকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ার ‘দোয়ার ধার’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল হোসেন পেশায় একজন পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) চালক। তিনি ভ্যান নিয়ে রুদ্রনগর থেকে জয়রামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়রামপুর চৌধুরীপাড়া দোয়ার ধার এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানো অবস্থায় আকস্মিক স্ট্রোক করার কারণেই তার মৃত্যু হয়েছে এবং এর ফলেই তিনি ভ্যান থেকে ছিটকে পড়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ