দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে সভায় গুরুত্ব দেয়া হয়। গতকাল শুক্রবার বিকেল চারটায় নাটুদহের আটকবর মুক্ত মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান তনু বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে। দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবুল হাসেম, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ ও সহসভাপতি শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক, দামুড়হুদা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন খসরু, নাটুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি কাজী বাশার বাবু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ, শ্রমিক দলের সভাপতি ইমান আলী, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুর রহমান বিশ্বাস এবং নাটুদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জামিউল হাসান। সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


