আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাবদরগঞ্জে আত্মহত্যা-মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতার আহ্বান

বদরগঞ্জে আত্মহত্যা-মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতার আহ্বান




সরোজগঞ্জ প্রতিনিধি:

আত্মহত্যা, মাদকাসক্তি ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদ্রাসায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের এসব সামাজিক সমস্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ সুরক্ষায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান।
প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি একজন মানুষের জীবন, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে একজন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তাই মাদক থেকে দূরে থাকার পাশাপাশি অন্যদের মধ্যেও মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে। আত্মহত্যার প্রসঙ্গে তিনি বলেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। জীবনে নানা ধরনের প্রতিকূলতা আসতে পারে। তবে হতাশ না হয়ে পরিবার, শিক্ষক ও বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের পথ খুঁজে নিতে হবে। শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত হতে হবে এবং বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। অল্প বয়সে বিয়ের কারণে একজন কিশোরীর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তার শিক্ষাজীবনও থেমে যেতে পারে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, কৈশোর হলো একজন মানুষের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে হতাশা, মাদক ও নানা ধরনের সামাজিক ঝুঁকি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ থাকা জরুরি। শিক্ষার্থীদেরও নিজেদের সমস্যা ও সংকট গোপন না করে অভিভাবক, শিক্ষক কিংবা বিশ্বস্ত মানুষের সঙ্গে তা ভাগ করে নেয়ার পরামর্শ দেয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি দেলহান উদ্দিন, ভাইস প্রিন্সিপাল আল মুজাহিদ, শিক্ষক ও মুহাদ্দিস জুলকার নাঈম, হাফেজ নুর আলম সিদ্দিকী, কামিল হাদিস বিভাগের প্রভাষক আব্দুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক জান্নাতি বুলবুল, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক কানিশ ফাতেমা ও প্রভাষক মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফতেদায়ী প্রধান শিক্ষক আব্দুল জব্বার।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাদক, আত্মহত্যা ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিজেদের পাশাপাশি পরিবার, সহপাঠী ও আশপাশের মানুষের মধ্যেও এসব বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ