আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ মহেশপুর সীমান্তে পারাপারকালে ৪ নারী আটক, মাদক উদ্ধার

 মহেশপুর সীমান্তে পারাপারকালে ৪ নারী আটক, মাদক উদ্ধার




নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৪৩ বোতল ভারতীয় মদ, ৯০০ গ্রাম গাঁজা ও ১১০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় চার নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) রাজাপুর, পলিয়ানপুর, নতুনপাড়া ও মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক পৌনে নয়টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭১/৬-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মদনের আমবাগানের মধ্যে হাবিলদার হেমায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এর প্রায় পাঁচ মিনিট পর, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৫৯/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের হাসানের পেয়ারা বাগানের পাশ থেকে নায়েব সুবেদার শরীফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ ক্ষেত্রেও মাদক বহন বা পাচারের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
এদিকে একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৬/৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলম মিয়ার আমবাগানে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ১১০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করে বিজিবি। অন্যদিকে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরপুর পূর্বপাড়া রাস্তার পাশে একটি মেহগনি বাগানের মধ্য দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। সুবেদার মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের পর আটক চারজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদক ও চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ