আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ মাথাভাঙ্গা নদীতে অভিযান; ৪শ মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট

 মাথাভাঙ্গা নদীতে অভিযান; ৪শ মিটার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট




দামুড়হুদা অফিস:

দামুড়হুদা উপজেলার ভৈরব ও মাথাভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি বা ম্যাজিক জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গতকাল সোমবার বিকেলে উপজেলার সুবুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভৈরব ও মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে মাছ ধরার জাল ব্যবহারের খবর পেয়ে সোমবার বিকেল চারটার দিকে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নদী থেকে প্রায় ৪০০ মিটার দৈর্ঘ্যের ২০টি চায়না দুয়ারি বা ম্যাজিক জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। তাকে সহযোগিতা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম সাংবাদিকদের বলেন, দামুড়হুদা উপজেলার ভৈরব ও মাথাভাঙ্গা দুটি গুরুত্বপূর্ণ নদী। এসব নদীতে কিছু অসাধু ব্যক্তি চায়না ম্যাজিক জাল ব্যবহার করে মাছ ধরছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে অবৈধ চায়না ম্যাজিক জাল অপসারণ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী সময়ে এ কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা আটকে যায়। ফলে নদীতে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। নদী ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ