আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ‘মাদক-অনলাইন জুয়া থেকে দূরে থাকার আহ্বান’

‘মাদক-অনলাইন জুয়া থেকে দূরে থাকার আহ্বান’




দর্শনা অফিস:

দর্শনার ঐতিহ্যবাহী শতবর্ষী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। সভায় শিক্ষার্থীদের এসব সামাজিক ব্যাধি ও অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। গতকাল রবিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি নজরুল ইসলাম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। মাদকের পাশাপাশি অনলাইন জুয়া বর্তমানে তরুণ সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের এসব অপরাধ ও আসক্তি থেকে দূরে থাকতে হবে। তিনি বলেন, অনলাইন জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। সাইবার বুলিংয়ের বিষয়ে সতর্ক করে ওসি বলেন, কাউকে অনলাইনে অপমান, হয়রানি বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা অপরাধ। কোনো শিক্ষার্থী অনলাইন হয়রানি বা অন্য কোনো সাইবার অপরাধের শিকার হলে বিষয়টি গোপন না রেখে অভিভাবক ও শিক্ষকদের জানাতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধেও পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তার মতে, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে আলহাজ মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, জুয়া, সাইবার বুলিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে সফল হয় না। নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে হবে। শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও শিক্ষাবান্ধব রাখতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, অভিভাবক প্রতিনিধি মোরশেদুর রহমান লিংকন ও শিক্ষক প্রতিনিধি ফারাজানা। আলোচনা সভায় বিদ্যালয়ের সব শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সাইবার বুলিং থেকে দূরে থাকার পাশাপাশি নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ