আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ‘মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন দর্শনার ধীরু বাউল

‘মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন দর্শনার ধীরু বাউল




দর্শনা অফিস :

গ্রামীণ ও ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির প্রচার, প্রসার, চর্চা এবং সংরক্ষণে বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনার কৃতি সন্তান ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) লোকসংগীত শিল্পী মনিরুজ্জামান ধীরু বাউল। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টায় ঢাকার সেগুনবাগিচাস্থ কচিকাচার মেলা মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। সাউথ এশিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে মানবতার মা খ্যাত মহীয়সী নারী মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখায় দেশের ৪২ জন বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে ধীরু বাউলের হাতে সম্মাননা স্মারক, উত্তরীয় ও গোল্ড অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
সাউথ এশিয়া সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি আ. আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিত্রনায়ক ডি এ তায়েব। অনুষ্ঠানে বিশেষ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) যুগ্ম মহাসচিব এ আর লিয়াকত এবং সিনিয়র সাংবাদিক শ্রী অশোক ধ্বরসহ আমন্ত্রিত কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ। সাউথ এশিয়া সাহিত্য পরিষদের মহাসচিব আজগর হোসেন এবং টেলিভিশন উপস্থাপিকা সাবরিনা কাইউমের প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ।
উল্লেখ্য, সম্প্রতি গত ২৭ আগস্ট মনিরুজ্জামান ধীরু বাউল বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত লোকসংগীত শিল্পী হিসেবে ‘দ্বিতীয় গ্রেডেশন’-এ উন্নীত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ