আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজজাতীয়মেহেরপুরে অগ্নিকাণ্ডে চার ছাগলের মৃত্যু

মেহেরপুরে অগ্নিকাণ্ডে চার ছাগলের মৃত্যু




মেহেরপুর অফিস:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অগ্নিকাণ্ডে চারটি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার দিনগত রাতে সদর উপজেলার গোভীপুর দক্ষিণপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মোহর আলীর ছেলে মোরসালিন তার গোয়ালঘরে একটি মশার কয়েল জ্বালিয়ে রাখেন। ওই মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় গোয়ালঘরে বাঁধা চারটি ছাগলের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে গোয়ালঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ