মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে আমড়া পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে আলী হক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আলী হক গোপালপুর গ্রামের জমসের মন্ডলের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে আলী হক বাড়িতে লাগানো আমড়া গাছ থেকে আমড়া পাড়ার জন্য গাছে ওঠেন। আমড়া পাড়ার সময় হঠাৎ গাছের একটি ডাল ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


