আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতমেহেরপুরে তিন কেজি গাঁজাসহ দুই ব্যক্তি র‌্যাবের হাতে আটক

মেহেরপুরে তিন কেজি গাঁজাসহ দুই ব্যক্তি র‌্যাবের হাতে আটক




নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে ৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত পাখিভ্যান জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকশা মল্লিকপাড়া এলাকায় গাঁড়াডোব থেকে আমঝুপিগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেরপুর শহরের মৃত ওমর আলীর ছেলে আকছেদ আলী (৫৭) ও মৃত নিয়ামত আলীর ছেলে আওয়াল (৬৫)।
র‌্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত পাখিভ্যান জব্দ করা হয়। র‌্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মেহেরপুরে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ