আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতমেহেরপুরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা




নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় ভেজাল ও অনিয়ম বিরোধী তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, বামনপাড়া এলাকার জ্বালানি গ্যাস, সার, বীজ, কীটনাশক ও রড-সিমেন্ট ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় রড বিক্রয়ের ওজনমাপক যন্ত্র ভেরিফিকেশন না থাকায় মেসার্স জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং অবৈধভাবে জ্বালানি গ্যাস মজুত ও বিক্রয়ের অপরাধে মেসার্স এ আর ট্রেডার্সের স্বত্বাধিকারী রাফাদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে ও ভোক্তা-অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ