আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগমেহেরপুরে নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল নারীর

মেহেরপুরে নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল নারীর




মেহেরপুর অফিস:

মেহেরপুর শহরে নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে রোকেয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে শহরের কাঁসারী বাজার এলাকার মানিক টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার আবু মণ্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কসাইখানা থেকে মাংস নিয়ে আসা একটি নছিমনের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে রোকেয়া খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ