আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষালক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করলে সাফল্য আসবে: জেলা প্রশাসক

লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করলে সাফল্য আসবে: জেলা প্রশাসক




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৬ জন, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ নেওয়াজ। এরপর গীতা পাঠ করেন শিক্ষার্থী দিব্য রাজবংশী। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জীবনে সফল হতে হলে প্রত্যেক শিক্ষার্থীর একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। কেউ আইনস্টাইনের মতো বিজ্ঞানী হতে পারে, কেউ ইলন মাস্কের মতো উদ্ভাবক হওয়ার স্বপ্ন দেখতে পারে, আবার কেউ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক কিংবা দেশের একজন দক্ষ প্রশাসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। তবে যে লক্ষ্যই থাকুক না কেন, সেই লক্ষ্য অর্জনে প্রয়োজন নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম। তিনি বলেন, আজ যারা সংবর্ধনা পেয়েছ, এই সাফল্য শুধু তোমাদের একার নয়। এর পেছনে তোমাদের বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং সর্বোপরি তোমাদের নিজেদের পরিশ্রম রয়েছে। এই অর্জনকে জীবনের পরবর্তী ধাপের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। লুৎফুন নাহার শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, এখন তোমরা যে পর্যায়ে রয়েছ, সামনে তোমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। একটি ভালো ফলাফল তোমাদের সম্ভাবনার দরজা খুলে দিয়েছে কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে হলে এখনকার চেয়েও বেশি মনোযোগী ও পরিশ্রমী হতে হবে।
সমসাময়িক বাস্তবতার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা মানুষের জীবন ও কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছে। ফলে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও মানবিক মূল্যবোধÑসবকিছুর সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের আরও সচেতন হতে হবে। প্রযুক্তি যেন পড়াশোনার সহায়ক হয়, সময় নষ্টের কারণ না হয়। মেধাকে শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা তৈরি করতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের দরবারে পরিচিত করার সুযোগ রয়েছে। এজন্য ভালো ফলাফলের পাশাপাশি সততা, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তোমরাই আগামী দিনের চুয়াডাঙ্গা ও বাংলাদেশের নেতৃত্ব দেবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন বলেন, কৃতি শিক্ষার্থীদের এই অর্জন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীরা ভবিষ্যতেও সুনাম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম। এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম লিটনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মাননা স্মারক হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তাদের অনেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, প্রশাসকসহ বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ