আজ ,,
,

শিরোনামঃ
📰‘নজরুলের সাম্য ও মানবতার দর্শন ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে’📰দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার📰অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগপত্র জালিয়াতি, অভিযুক্ত শাহজামাল গ্রেপ্তার📰দামুড়হুদায় ঘরে ঢুকে ঘুমন্ত যুবকের গলা-ঘাড়ে কোপ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ📰আলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক📰জীবননগরে মনোহরপুরে ভৈরব নদের পাড়ে ২ হাজার গাছ কর্তন📰বিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার📰দামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা📰মাথাভাঙার ভাঙনে আতঙ্কে নগরবোয়ালিয়ার ১৫ পরিবার
হোম পেজকৃষি ও পরিবেশসার সরবরাহ নিশ্চিত করা ও কৃত্রিম সংকট রোধে আলমডাঙ্গায় মতবিনিময় সভা 

সার সরবরাহ নিশ্চিত করা ও কৃত্রিম সংকট রোধে আলমডাঙ্গায় মতবিনিময় সভা 




আলমডাঙ্গা অফিস:

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট রোধে চুয়াডাঙ্গায় তিন দিনের সরকারি সফর করছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) আবু হেনা মুস্তাফা কামাল। সফরের অংশ হিসেবে গতকাল রবিবার সকালে আলমডাঙ্গা উপজেলার প্রশিক্ষণরত কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে আলমডাঙ্গা পৌর এলাকা ও ডাউকি এলাকার সার বিক্রির দোকান ও গুদাম পরিদর্শন করেন।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) শুরু হওয়া এ সফর শেষ হয়েছে গতকাল রবিবার পর্যন্ত। এ সময়ে জেলার বিভিন্ন এলাকার সার ডিলারদের দোকান ও গুদাম পরিদর্শনের মাধ্যমে সারের মজুত, বিক্রি ও সরবরাহ পরিস্থিতি যাচাই করছেন যুগ্ম সচিব। পাশাপাশি কৃষক, সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। রবিবার আলমডাঙ্গায় পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সার দোকান ও গুদামের মালিকেরা। সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে এ সফর পরিচালিত হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ