আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজলাইফস্টাইলস্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন

স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন




লাইফস্টাইল ডেস্কঃ
কারও সঙ্গে দীর্ঘ সময় কাটালে এক পর্যায়ে হয়তো খেয়াল করবেন যে, আপনি তার ছোটখাটো অভ্যাসগুলো নিজের মধ্যে আয়ত্ত করে ফেলেছেন। হতে পারে, আপনি এমন কোনো শব্দগুচ্ছ ব্যবহার করতে শুরু করেছেন যা আপনার সঙ্গী প্রায়ই বলেন, অথবা তাদের প্রিয় কোনো খাবারের প্রতি আপনার ভালোলাগা তৈরি হয়েছে, কিংবা এমন কোনো অনুষ্ঠান বা শো দেখা শুরু করেছেন যা আপনি নিজে থেকে কখনোই বেছে নিতেন না।
মজার ব্যাপার হলো, স্বামী-স্ত্রী বেশিরভাগ সময় কোনো সচেতন প্রচেষ্টা ছাড়াই একে অপরের দৈনন্দিন আচরণকে প্রভাবিত করেন। এই পরিবর্তনগুলো এত ধীরে ধীরে ঘটে যে, সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিরাও হয়তো তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারেন না। এখানে এমন পাঁচটি বিষয় তুলে ধরা হলো, যা দম্পতিরা প্রায়শই অজান্তেই একে অপরের কাছ থেকে গ্রহণ করতে শুরু করেন-

কথা বলার ধরন

আপনি কি কখনো খেয়াল করেছেন যে, আপনার সঙ্গী যে শব্দ বা বাক্যটি প্রায়ই ব্যবহার করেন, সেটি আপনিও বলছেন? দম্পতিরা একে অপরের ব্যবহৃত অভিব্যক্তি, উচ্চারণ, আঞ্চলিক শব্দ বা কথপোকথনের ধরনগুলো ধীরে ধীরে নিজের মধ্যে নিয়ে আসতে পারেন। হয়তো আপনি সচেতনভাবে অনুকরণ করার সিদ্ধান্ত না নিলেও, আপনার সঙ্গীর মতোই কোনো কিছু বলতে শুরু করেছেন।

খাবারের পছন্দ

যিনি আগে কখনোই কফি পছন্দ করতেন না, তিনিও হয়তো এখন তার সঙ্গীর সাথে প্রতিদিন সন্ধ্যায় কফি খাওয়ার অভ্যাসের অপেক্ষায় থাকেন। আবার কেউ হয়তো বিশেষ কোনো ধরনের খাবারের প্রতি আগ্রহী হয়ে ওঠেন, কারণ তার সঙ্গী সেটি খুব পছন্দ করেন। একসঙ্গে সময় কাটানোর ফলে নতুন নতুন খাবারের সাথে পরিচয় ঘটে, পুরনো পছন্দের বিষয়গুলো নতুন করে সামনে আসে এবং মাঝেমধ্যে খাবারের ক্ষেত্রেও রুচির পরিবর্তন হতে পারে।

দৈনন্দিন রুটিন

সম্পর্ক একজন ব্যক্তির দৈনন্দিন রুটিনের সাধারণ বিষয়গুলোকেও প্রভাবিত করতে পারে। যিনি আগে অনেক রাত পর্যন্ত জেগে থাকতেন, তিনি হয়তো সঙ্গীর ভিন্ন রুটিনের কারণে এখন তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছেন। একইভাবে একে অপরের সকালের অভ্যাস, শরীরচর্চার সময়সূচি বা সপ্তাহান্তের রুটিনগুলো ধীরে ধীরে নিজেদের জীবনে গ্রহণ করে নিতে পারেন।

বিনোদন বা বিনোদনের মাধ্যম নির্বাচন

হয়তো কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে আপনি কখনোই ফুটবল দেখেননি, অথচ এখন তার সাথে প্রতিটি ম্যাচ দেখছেন। আবার আপনার সঙ্গী হয়তো আপনার পছন্দের কারণে রোমান্টিক কমেডি সিনেমা বা নাটক দেখতে শুরু করেছেন। ধীরে ধীরে একে অপরের বিনোদনের পছন্দগুলো যেমন গান, সিনেমা, পডকাস্ট, টেলিভিশন শো বা সোশ্যাল মিডিয়ার বিষয়বস্তু নিজেরাও উপভোগ করতে শুরু করেন।

প্রতিক্রিয়া ও অঙ্গভঙ্গি

কখনও কখনও এই মিলগুলো কেবল পছন্দের বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। স্বামী-স্ত্রী একে অপরের শারীরিক অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি, রসবোধ বা দৈনন্দিন বিভিন্ন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর ধরনও অনুকরণ করতে শুরু করতে পারেন। হয়তো একজন ব্যক্তি বিশেষ কোনো অঙ্গভঙ্গি বা অভিব্যক্তি প্রকাশ করার অভ্যাস গড়ে তোলেন, আর অন্যজনও কথোপকথনের সময় ঠিক একই রকম আচরণ করতে শুরু করেন।
এই ছোট ছোট মিলগুলো মূলত একসাথে সময় কাটানোর একটি স্বাভাবিক অংশ। এর অর্থ এই নয় যে তারা তাদের স্বকীয়তা হারিয়ে ফেলেন। বরং, একটি সম্পর্ক ধীরে ধীরে দুজনকে এমন সব অভ্যাস, আগ্রহ এবং কাজ করার পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিতে পারে, যা তাদের যৌথ দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ