আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজআইন আদালতহাটবোয়ালিয়ায় তল্লাশিকালে ইয়াবাসহ গাংনীর যুবক বাপ্পারাজ আটক 

হাটবোয়ালিয়ায় তল্লাশিকালে ইয়াবাসহ গাংনীর যুবক বাপ্পারাজ আটক 




হাটবোয়ালিয়া প্রতিনিধি:

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ৮০ পিস ইয়াবাসহ বাপ্পারাজ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি টিবিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার হাটবোয়ালিয়া সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় তাকে আটক করা হয়। আটক বাপ্পারাজ মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া মাজেরপাড়া গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু-আইসি সরদার হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় বাপ্পারাজকে থামিয়ে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত টিবিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাপ্পারাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও জব্দ করা মোটরসাইকেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ