মেহেরপুর অফিস:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পৌর জাসাসের শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেল ৪টায় মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘাটপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা জাসাসের সদস্য সচিব এ. বাকাবিল্লাহ। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেহেরপুর পৌর জাসাসের সাধারণ সম্পাদক এস এম মকিদুর রহমান।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হবে।


