আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগগাংনীতে বোমা সন্দেহে পড়ে থাকা ব্যাগে মিললো গমের আটা

গাংনীতে বোমা সন্দেহে পড়ে থাকা ব্যাগে মিললো গমের আটা




মেহেরপুর অফিস:

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের নিচে আসাদ মার্কেটের সিঁড়িতে পড়ে থাকা একটি মুখবন্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে গমের আটা দেখতে পায়। এতে স্বস্তি ফিরে আসে স্থানীয়দের মধ্যে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের নিচে আসাদ মার্কেটের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ মার্কেটের সিঁড়িতে একটি মুখ আটকানো ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ব্যাগটি দীর্ঘ সময় পড়ে থাকায় এবং এর ভেতরে কী আছে তা বোঝা না যাওয়ায় সেটি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে ব্যাগে বোমা থাকতে পারে এমন আশঙ্কায় স্থানীয়রা গাংনী থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে। পরে পুলিশ ব্যাগের মুখ খুলে দেখতে পায়, এর ভেতরে কোনো বিস্ফোরক বা বোমা নয়, ছিল গমের আটা। ব্যাগটি নিয়ে তৈরি হওয়া আতঙ্কও তখন কেটে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিন মোর্শেদ চৌধুরী বলেন, পড়ে থাকা একটি ব্যাগে বোমা থাকার সন্দেহে পুলিশকে খবর দেয়া হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে গমের আটা দেখতে পায়। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওসি আরও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ