আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাআলমডাঙ্গার ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ




ভাংবাড়িয়া প্রতিনিধি:

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং শিক্ষক-অভিভাবকের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি ও সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্বাস উদ্দীন জোয়ার্দার। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন, সহকারী সুপার মাওলানা হুমায়ুন কবীর, অভিভাবক সদস্য জনাব ইবাদুল আলী, সহকারী শিক্ষক রোবান উদ্দিন, ক্রীড়া শিক্ষক পলটু স্যার, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং অভিভাবকবৃন্দ।
সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং নৈতিক চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মাদক ও অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখা, তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের অভিভাবক—উভয়ের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে শিক্ষক-অভিভাবকদের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ