আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গার শ্রীরামপুরে সড়ক দুর্ঘটনায় যুবক আহত

আলমডাঙ্গার শ্রীরামপুরে সড়ক দুর্ঘটনায় যুবক আহত




আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গার শ্রীরামপুর কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহিদ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মাহিদ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের মৃত মজ্জেলের নাতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার সকালে পাটিকাবাড়ী থেকে মোটরসাইকেলে করে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন মাহিদ। পথে শ্রীরামপুর কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী শাকিল বলেন, তিনি ডম্বলপুর ব্রিজের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে তার সামনে দিয়ে চলে যায়। মোটরসাইকেলটির গতি দেখে তার আশঙ্কা হয়েছিল দুর্ঘটনা ঘটতে পারে। পরে অটোরিকশায় যাওয়ার সময় তিনি দেখেন ওই স্থানের কাছেই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, সড়কে এভাবে দ্রুতগতিতে গাড়ি চালানো ঠিক নয়। চালকদের আরও সতর্ক হয়ে যানবাহন চালানো দরকার।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মাহিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে অনেক যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বেপরোয়া গতি কমাতে সড়কে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ